শিল্পী শান্তনু ভৌমিকের জন্মদিন পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মদিনের কেক কাটছেন সংগীত শিল্পী শান্তনু ভৌমিক
জন্মদিনের কেক কাটছেন সংগীত শিল্পী শান্তনু ভৌমিক

প্রখ্যাত সংগীত শিল্পী মান্না দের অনুসারী কলকাতার বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী শান্তনু ভৌমিকের জন্মদিন পালিত হয়েছে।

১৮ অক্টোবর শিল্পকলা একাডেমি ইউএসএ ইন্‌ক-এর উদ্যোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় এ উপলক্ষে কেক কাটা ও সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেশ ও প্রবাসের শিল্পীদের নিয়ে কেক কাটেন শিল্পী শান্তনু ভৌমিক। আনন্দঘন এ জন্মদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গীতিকার ও নাট্যকার জীবন চৌধুরী, শিল্পকলা একাডেমি ইউএসএ ইন্‌ক-এর প্রেসিডেন্ট মনিকা রায় চৌধুরী, কমিউনিটি অ্যাকটিভিস্ট আহসান হাবিব, ক্রেডিট স্পেশালিস্ট আবুল কাশেম, সাংবাদিক মীর শিবলী, জনপ্রিয় উপস্থাপক শারমিন রেজা ইভা, কণ্ঠশিল্পী রওশন, সবিতা দাশ ও রোজি।

অনুষ্ঠানে প্রয়াত শিল্পী মান্না দের জনপ্রিয় গান পরিবেশন করেন শান্তনু ভৌমিক। এক মাসের সফরে নিউইয়র্কে এসেছেন শিল্পী শান্তনু ভৌমিক। নিউইয়র্ক ও আলবেনীর কয়েকটি অনুষ্ঠানে তিনি সংগীত পরিবেশন করবেন। আগামী ১৯ নভেম্বর তিনি কলকাতায় ফিরে যাবেন।