শিশু যৌন নির্যাতনের অভিযোগ সাবেক শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড হেই
ডেভিড হেই

নিউইয়র্কের শিক্ষা বিভাগের সাবেক এক উচ্চপদস্থ কর্মকর্তা ডেভিড হেইয়ের বিরুদ্ধে শিশু যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগে গত ২৯ ডিসেম্বর উইসকনসিন বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কর্মকর্তারা বলছেন, ডেভিডের সঙ্গে শিক্ষার্থীদের কোনো সরাসরি যোগাযোগ ছিল না।
সংবাদমাধ্যম জানিয়েছে, ডেভিড হেই উইসকনসিনের অধিবাসী। তিনি ২০১৬ সালে নিউইয়র্ক সিটিতে প্রশাসনিক চাকরি গ্রহণ করেন। মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।