শিশুদের জন্য অস্ত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে নিজেদের ব্যবসা বাড়াতে অনেক ক্ষেত্রে মাত্র ছয় বছরের মতো বয়সী শিশুদেরও নিশানায় পরিণত করছে আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। গত বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, এই শিশুদের হাতে আকৃষ্ট করতে উজ্জ্বল রঙের অস্ত্র তৈরি করা হচ্ছে। অপেক্ষাকৃত অল্প বয়সেই সন্তানদের শুটিংয়ে অংশ নিতে দিতে অভিভাবকদের উৎসাহিত করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সহিংসতা বন্ধে কাজ করা প্রতিষ্ঠান দ্য ভায়োলেন্স পলিসি সেন্টার ওই প্রতিবেদন প্রকাশ করেছে।
এএফপি