শিশুরা ছবি এঁকে, গান গেয়ে পালন করল 'ইউনিভার্সাল চিলড্রেনস ডে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবেই হইহুল্লোড় করে দিনটি কাটিয়ে দেয় শিশুরা
এভাবেই হইহুল্লোড় করে দিনটি কাটিয়ে দেয় শিশুরা

শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন ‘ইউনিভার্সাল চিলড্রেনস ডে’ উদ্‌যাপিত হয়েছে ভার্জিনিয়ার ভিয়েনাতে। ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দারের উপস্থিতিতে বিভিন্ন দেশের শিশুরা ছবি এঁকে, গান গেয়ে দিনটি পালন করে।
প্রবাসে পরিচিত আইটি প্রতিষ্ঠান পিপল অ্যান্ড টেক ফাউন্ডেশন-এর উদ্যোগে ২ ডিসেম্বর এ অনুষ্ঠানটি হয়। শিশুদের মধ্যে উদ্দীপনা বাড়ানোই এর উদ্দেশ্য। শিশুদের বিনোদনের পাশাপাশি দিনটিতে বিভিন্ন প্রতিযোগিতা ও প্রীতি উপহারেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ একটি পর্বে আগত শিশুরা তাদের উপস্থিতিস্বরূপ নিজ নিজ হাতের ছাপ দিয়েছে একটি সাদা ক্যানভাসে। এটির পেছনে আয়োজকদের মূল উদ্দেশ্য ছিল শিশুদের সৃজনশীল উপস্থিতি নিশ্চিত করা।
অনুষ্ঠানে পিপল অ্যান্ড টেক ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন ফারহানা হানিফ। নারী ও শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানান। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবু বকর হানিফ জানান, নারী ও শিশুদের উন্নয়নমূলক কাজের পাশাপাশি নারীদের স্বনির্ভর করতেও তাঁর প্রতিষ্ঠান ভবিষ্যতে
কাজ করবে।
ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভয়েস অব আমেরিকার সাংবাদিক আনিস আহমেদ তাহেরা কিবরিয়া। ছিলেন কমিউনিটি অ্যাকটিভিস্ট ফারজানা ক্লারা। তিনি আগামী দিনের বিশ্ব গড়ায় শিশুদের সাবলীলভাবে বেড়ে ওঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। কমিউনিটির প্রিয়মুখ ড. ফাইজুল ইসলাম শিশুদের আত্মবিশ্বাস জোগাতে এ ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রিয় বাংলা সংগঠনের পরিচালক প্রিয়লাল কর্মকার এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীরাই পরবর্তী সময়ে শিশুদের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রমে এগিয়ে আসবে।
ইউনিভার্সাল চিলড্রেনস ডে’তে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে শিশুদের মানসিক বিকাশে বাবা-মায়েদের বেশি করে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। শিশুরা যেন পুরোদমে তথ্যপ্রযুক্তি নির্ভর না হয়ে যায়, তার জন্য বাবা-মা ও সন্তানদের অন্তরঙ্গ সম্পর্কের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।