শিশুসন্তানকে একা বাসায় রেখে কাজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগরের ব্রঙ্কসে পাঁচ বছরের সন্তানকে একা বাড়িতে রেখে বাইরে যাওয়ার অভিযোগে বাবাকে হাজতে আটকে রেখেছে পুলিশ।

২৮ আগস্ট বেলঅ ১১টার দিকে ১৬৭ স্ট্রিট ও ওয়েবস্টার অ্যাভিনিউয়ের কাছে ফাস্ট ফুড রেস্তোরাঁর সামনে একা পাঁচ বছরের একটি ছেলে শিশুকে ঘুরে বেড়াতে দেখা যায়। পথচারীরা ছেলেটির বাবা–মাকে খুঁজতে থাকে, কিন্তু তাদের কোথাও না পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে বাচ্চাটি সুস্থ আছে কি না, পরীক্ষা করে দেখার জন্য সেন্ট বার্নাবাস হাসপাতালে নিয়ে যায়। পুলিশকে হাসপাতাল কর্তৃপক্ষ পরে জানায়, সে ভালো অবস্থায় আছে।

৫১ বছর বয়সী উইলিয়াম আসামোহের শিশুটির বাবা। পাঁচ বছরের ছেলেটি তাঁর দায়িত্বেই ছিল। সকালে কাজ করতে যাওয়ার সময় সেদিন বাচ্চাটিকে রাখার জন্য তার মায়ের বাড়িতে নিয়ে গিয়েছিলেন। মায়ের আসতে পাঁচ মিনিট দেরি হবে শুনে তিনি বাচ্চাটিকে ওই বাসায় রেখে চলে আসেন। বাবা চলে যাওয়ার কিছুক্ষণ পর ছেলেটি একা রাস্তায় বেরিয়ে যায়। এদিকে মা বাড়িতে এসে বুঝতে পারেন, শিশুটি নিখোঁজ রয়েছে। তিনি বাচ্চার খোঁজে পুলিশের কাছে যান। শিশুটি বর্তমানে কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে।

অসমোহাকে ব্রঙ্কস ফৌজদারি আদালতে হাজির করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শিশুকে একা রেখে আসা এবং শিশুর নিরাপত্তার কথা চিন্তা না করার অভিযোগ আনা হয়েছে।

ঘটনার ঘণ্টাখানেক পরে এক বছর বয়সী এক শিশুকে নিউজার্সির ন্যুয়ার্কে একাকি ঘোরাফেরা করতে দেখা গেল। পুলিশ শিশুটিকে হাসপাতালে নিয়ে গিয়েছিল বাচ্চাটি সুস্থ আছে কি না জানার জন্য। সেই মামলাও তদন্ত করছে পুলিশ।

গত ২৮ আগস্ট আরেকটি ঘটনা ঘটেছে ব্রুকলিনে। পুলিশ একই বয়সের আরেকটি শিশুকে ক্রাউন হাইটসের রাস্তায় ঘুরে বেড়াতে দেখেছে। ছোট্ট ছেলেটি মুখে কথা বলতে পারছিল না। শিশুটি প্রায় এক ঘণ্টা পরে তার বাবা–মাকে খুঁজে পায়। তবে তাৎক্ষণিক কোনো অভিযোগ দায়ের করা হয়নি, ঘটনাটির তদন্ত চলছিল।