শীতের পিঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তা ধর
মুক্তা ধর

নিউইয়র্কে সবার প্রিয় মুখ মুক্তা ধর। একাধারে স্বাস্থ্য সহকারী, সংগীতশিল্পী ও নাট্যশিল্পী তিনি। উত্তরের নকশার জন্য এক বিকেলে পাঁচ ধরনের পিঠা বানিয়ে ছবি ও তৈরির প্রণালি পাঠিয়েছেন। শীতের বিকেলে বসে না থেকে আপনারাও ঘরে বানাতে পারেন এসব শীতের পিঠা। 

সুজির দুধ পুলি
সুজির দুধ পুলি

সুজির দুধ পুলি

রেসিপি: এক কাপ পানি, আধা কাপ সুজি, নারিকেল কুরানো এক কাপ, চিনি আধা কাপ, দুধ এক কাপ, এলাচি, তেজপাতা, খেজুরের গুড় আধা কাপ।
নারকেলের পুর: নারিকেল ও গুড় এক সঙ্গে মিশিয়ে চুলোয় বসিয়ে একটু ভাঁজতে হবে, তারপর আঠালো হলে নামিয়ে নিতে হবে।

তৈরি: পানি ফুটিয়ে সুজি একটু ভেজে পানির মধ্যে ঢেলে নাড়াচাড়া করে সিদ্ধ করে গুলো তৈরি করতে হবে। তারপর সিদ্ধ গুলো বেলে এর ভেতর নারিকেলের পুর ভরে হালকা একটু ভাঁজতে হবে। তারপর দুধ দিন। 

চুলোয় বসিয়ে একটু ঘন করে নিতে হবে। এর মধ্যে তেজপাতা, এলাচি, চিনি, সুজির পুলিগুলো দিয়ে নামিয়ে নিতে হবে।

সিলেটের নুনের পিঠা
সিলেটের নুনের পিঠা

সিলেটের নুনের পিঠা

উপকরণ: এক কাপ পানি, আধাকাপ চালের গুঁড়া, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা,এক চা চামচ লবণ, ধনে পাতা কুচি, আধা কাপ পেঁয়াজ কুচি।
তৈরি: প্রথমে চুলায় পানি ফুটাতে হবে, তারপর একটু হলুদ, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লবণ, ধনে পাতা, চালের গুঁড়া দিয়ে নাড়তে হবে। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ইচ্ছেমতো ডিজাইন করে বেলে নিতে হবে। তারপর তেলের মধ্যে ভেজে সুন্দর করে পরিবেশন করুন।

ডালের পিঠা
ডালের পিঠা

ডালের পিঠা

রেসিপি: এক কাপ পানি, আধা কাপ চালের গুঁড়া, লবণ, হলুদ
ডালপুর: ডালপুরের জন্য এক কাপ গ্রিন লেনটিল ডাল, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, হলুদ গুঁড়া, লবণ, আদা কুচি, জিরার গুঁড়া।
ডালকে আধা সিদ্ধ করে এর মধ্যে কাঁচামরিচ, আদা কুচি, হলুদ পরিমাণমতো, লবণ পরিমাণমতো, একটু জিরার গুঁড়া দিয়ে পাঁচফোড়ন, শুকনা মরিচ, তেজপাতা ফোড়ন দিয়ে, নামানোর আগে ধনে পাতা দিয়ে নামিয়ে নিন।
চুলোয় পানি বসিয়ে ফুটিয়ে নিতে হবে। তারপর সাধমতো লবণ ও কালার ফুল হওয়ার জন্য একটু হলুদ গুঁড়া দিতে হবে। পানির মধ্যে চালের গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করে নামিয়ে নিতে হবে। সিদ্ধ গুলো বেলে ভেতরে পুরে ভরে ইচ্ছেমতো ডিজাইন করে ডুবা তেলে ভাজি করে পরিবেশন করুন।

ভাপা পুলি
ভাপা পুলি

ভাপা পুলি

রেসিপি: এক কাপ পানি, আধাকাপ চালের গুঁড়া, লবণ এবং পুরের জন্য এক কাপ নারিকেল, আধা কাপ খেজুরের গুড়।
প্রণালি: চুলোয় পানি বসিয়ে ফুটিয়ে নিতে হবে। সামান্য লবণ দিয়ে, চালের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে সিদ্ধ করতে হবে।
পুর তৈরি: চুলোয় নারিকেল এবং গুড় একসঙ্গে মিশিয়ে নাড়তে হবে। যখন আঠালো হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। তারপর সিদ্ধ গুলো বেলে ভেতরে নারিকেলের পুর দিয়ে ভাপের মধ্যে আবার সিদ্ধ করে গরম-গরম ভাপা পুলি পরিবেশন করুন।

সাগুর পিঠা
সাগুর পিঠা

সাগুর পিঠা

রেসিপি: এক কাপ সাগু, আধা কাপ নারিকেল কুরানো, আধা কাপ চিনি।
প্রণালি: ২/৩ ঘণ্টা সাগুকে ভিজিয়ে রেখে এর মধ্যে নারিকেল, চিনি মিশিয়ে ভালো করে চটকিয়ে ছোট ছোট বল বল করে ডুবা তেলে ভাঁজতে হবে। চায়ের সঙ্গে অসাধারণ একটা নাশতা।