শেখ দিলদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দোয়া মাহফিলে অতিথিদের সঙ্গে বাংলাদেশ কমিউনিটি অব ব্রঙ্কসের নেতা-কর্মীরা।
দোয়া মাহফিলে অতিথিদের সঙ্গে বাংলাদেশ কমিউনিটি অব ব্রঙ্কসের নেতা-কর্মীরা।

বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক মরহুম শেখ দিলদার হোসেনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কমিউনিটি অব ব্রঙ্কসের উদ্যোগে সম্প্রতি এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা শাহান শাহ এহিয়া। শাহ আলমের সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মনজুর হোসেন চৌধুরী।
দোয়া মাহফিলে উপস্থিতি ছিলেন আনছার হোসেন চৌধুরী, আবদুর রউফ, আবদুল মুসাব্বির, সোলাইমান ভূঁইয়া, জালাল চৌধুরী, লুৎফর রহমান, আবদুর রহিম, বুরহান উদ্দিন, আবুল হোসেন, মো. কামাল উদ্দিন, মোহাম্মদ আলি, জিলাল আহমদ, বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল খান, শেখ সুমন, শেখ জাহান, তানিম চৌধুরী, সৈয়দ জাবেদ প্রমুখ।