শেখ রিয়াজউদ্দিনের মৃত্যুতে লীলাবতী সংগীত নিকেতনের শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ রিয়াজউদ্দিন বাদশা
শেখ রিয়াজউদ্দিন বাদশা

বাংলাদেশ টেলিভিশনের সাবেক জনপ্রিয় প্রযোজক, নাট্য নির্মাতা ও মহাব্যবস্থাপক শেখ রিয়াজউদ্দিন বাদশার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আটলান্টার লীলাবতী সংগীত নিকেতনের পরিচালক রবীন্দ্র সংগীত শিল্পী ও সংগীত পরিচালক চন্দ্রশেখর দত্ত।
এক শোক বার্তায় চন্দ্রশেখর দত্ত মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
চন্দ্রশেখর দত্ত জানান, মরহুম শেখ রিয়াজউদ্দিনের সঙ্গে তাঁর বেশ আন্তরিক সম্পর্ক ছিল। দীর্ঘ পথ পরিক্রমায় তিনি তাঁকে ছায়ার মতো আগলে রেখেছিলেন। তাঁর মৃত্যুতে তিনি শোকাহত।
উল্লেখ্য, সম্প্রতি আমেরিকার নিউজার্সির একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শেখ রিয়াজউদ্দিন বাদশা। তিনি সপরিবারে নিউজার্সিতে বসবাস করতেন। তাঁকে বাংলাদেশের মানিকগঞ্জে দাফন করা হবে বলে তাঁর পরিবার সূত্রে জানা গেছে।