শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন আবদুস সোবহান গোলাপ
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন আবদুস সোবহান গোলাপ

আমেরিকা সফররত বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেছেন, শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য, শেখ হাসিনাকে হত্যার জন্য দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনা সব ষড়যন্ত্র মোকাবিলা করেই চারবারের মতো প্রধানমন্ত্রী হলেন।

আবদুস সোবহান গোলাপ বলেন, ‘আমাদের চোখ কান খোলা রাখতে হবে যাতে কোনোভাবেই শেখ হাসিনার গায়ে আঁচড় না লাগে। শেখ হাসিনা ভালো থাকলে দেশ ভালো থাকবে, প্রবাসীরা ভালো থাকবেন।’

নিউইয়র্কে জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে ২৩ মে সন্ধ্যায় ‘শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে শহীদ শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আবদুস সোবহান গোলাপ এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান। সাধারণ সম্পাদক ডা. আবুবকর সিদ্দিক ও উপদেষ্টা এনাম দুলাল মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, শহীদ শেখ কামাল স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক-বিষয়ক সমন্বয়কারী আবদুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক চন্দন দত্ত, সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, সাবেক ছাত্রনেতা গোলাম রব্বানী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা রমেশ নাথ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ড. আবদুল বাতেন, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, প্রবাসীকল্যাণ সম্পাদক সোলায়মান আলী, উপদপ্তর সম্পাদক আবদুল মালেক, কার্যকরী সদস্য মুক্তিযোদ্ধা সরাফ সরকার, শরিফ নূরুল আম্বিয়া হিরা, আশরাফ মাশুক, আবদুল হামিদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম বাবুল, ইমাম কাজী কায়্যূম, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম আলমগীর, সাধারণ সম্পাদক শাহীন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মোর্শেদা জামান, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহনাজ মমতাজ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পেনসিলভানিয়া স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান হিমু, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী, যুক্তরাষ্ট্রের জাতীয় শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক খোকন, সহসভাপতি খান শওকত, যুবলীগ নেতা নান্টু মিয়া, কিবরিয়া, শ্যামল কান্তি দাসসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও বঙ্গবন্ধুসহ দেশের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকি। এ সময় শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রবাসীদের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবদুস সোবহান গোলাপকে শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতি মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীকে শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম সম্পাদক হিসেবে নিযুক্তির ঘোষণা দেন।