শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কানাডা  ছাত্রলীগের আলোচনা সভা
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কানাডা ছাত্রলীগের আলোচনা সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে কানাডা ছাত্রলীগ। এ উপলক্ষে ১৭ মে টরন্টোর ড্যানফোর্থে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান। সঞ্চালনা করেন কানাডা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হুরাইরা আশিক। প্রধান অতিথি ছিলেন কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স। প্রধান বক্তা ছিলেন কানাডা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবদুল গফ্ফার।

কানাডা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবদুল গফ্ফার বলেন, ‘আজ থেকে তিন যুগ আগে ১৯৮১ সালের ১৭ মে লাখো মানুষের সমাবেশে দেশরত্ন শেখ হাসিনা যে কথা দিয়েছিলেন, তা তিনি আজও অক্ষরে অক্ষরে পালন করছেন। শেখ হাসিনার নেতৃত্বেই আজকের ডিজিটাল বাংলাদেশ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত।’
অন্যদের মাঝে বক্তব্য দেন কানাডা আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিন, লিটন মাসুদ, আশিস নন্দী, নেতাই ঘোষ, রাধিকা রঞ্জন, সোহেল শাহরিয়ার রানা, মুরশেদ মুক্তা, কামরুল ইসলাম, কানাডা ছাত্রলীগের সহসভাপতি তানভীর আহমেদ, খালিদ সফিউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শিকদার তৌফিকুর রহমান প্রমুখ।