শেয়ার ব্যবসায় বাঙালি স্কুলছাত্রের সাত কোটি ডলার আয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ ইসলামের এই ছবিটি ফেসবুক থেকে নেওয়া।
মোহাম্মদ ইসলামের এই ছবিটি ফেসবুক থেকে নেওয়া।

বাঙালি বংশোদ্ভুত প্রবাসি এক স্কুলছাত্র শেয়ার ব্যবসা করে সাত কোটি ২০ লাখ ডলার আয় করেছে। এই শেয়ার ব্যবসা সে করেছেন স্কুলে টিফিনের বিরতির ফাঁকে। নয় বছর বয়সে শেয়ার ব্যবসা শুরু করে ১৭ বছর বয়সে ওই স্কুলছাত্র এই বিপুল পরিমাণ অর্থের মালিক। আট বছরের শেয়ার ব্যবসা করে সাত কোটি ২০ লাখ ডলার আয়।
তার নাম মোহাম্মদ ইসলাম। বয়স ১৭ বছর। বাঙালি বংশোদ্ভুত। বাবা-মায়ের সঙ্গে থাকেন যু্ক্তরাষ্ট্রে।

ডেইলি মেইলের খবরে বলা হচ্ছে, নিউইয়র্কের কুইন্স এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসলাম স্থানীয় স্টাইভেসান্ট হাইস্কুলের সিনিয়র গ্রেডের ছাত্র। মাত্র নয় বছর বয়স থেকে সে টিফিনের ফাঁকে শেয়ার ব্যবসা করে আসছে। ১৭ বছর বয়সে মোহাম্মদ ইসলামের আয় দাড়িয়েছে সাত কোটি ২০ লাখ ডলার। মুনাফার একটি অংশ দিয়ে ইসলাম কোটি টাকার বিলাসহুল বিএমডব্লিউ গাড়ি কিনেছেন। তবে সেই গাড়ি চালানোর বয়স তার হয়নি।

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, নিউইয়র্কের একটি ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসলাম তার এই বিপুল পরিমাণ অর্থের বিস্তারিত বা অর্থের সঠিক পরিমাণটি জানাননি। তিনি শুধু বলেছেন, এটা আট অংক বিশিষ্ট সংখ্যা। মোহাম্মদ ইসলামের মা-বাবা বাংলাভাষী এবং দক্ষিণ এশিয়া থেকে তারা যুক্তরাষ্ট্রে গেছেন। ওই বিপুল অর্থ দিয়ে সে ম্যানহাটানে একটি দামী ফ্ল্যাটও ভাড়া করেছে। কিন্তু তার মা-বাবা এখুনি তাকে ওই ফ্ল্যাটে একা থাকতে দিতে নারাজ।