শেরপুর জেলা সমিতি নতুন কমিটি গঠন

শেরপুর জেলা সমিতি ইউএসএ ইনকের নতুন কমিটি গঠিত হয়েছে। নিউইয়র্কে ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুল পার্টি হলে সম্প্রতি আয়োজিত সমিতির সাধারণ সভায় ২০১৮-২০১৯ সালের জন্য দুই বছর মেয়াদি ২৩ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
সমিতির বিদায়ী সভাপতি মো. আলাউদ্দিন পলাশের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক মুহাম্মদ নাইছ চৌধুরীর পরিচালনায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপদেষ্টা মো. হামিদুর রহমান, মো. মোসলেম উদ্দিন, মো. মিজানুর রহমান, মো. সিরাজুল ইসলাম, মো. কুরবান আলী, মো. রাকিবুল ইসলাম রাসেল, মো. জাহিদুল ইসলাম ও মো. আবদুল লতিফ প্রমুখ।
শেরপুর জেলা সমিতি ইউএসএর কার্যকরী কমিটির নবনির্বাচিত কর্মকর্তারা হলেন—সভাপতি মো. মাসুদ পারভেজ মুক্তা, জ্যেষ্ঠ সহসভাপতি মো. শহীদুল আলম শাহীন, সহসভাপতি আসমাউল হুসনা লিরা ও মো. ফারুক মিয়া, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম তালুকদার মনির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক সৈয়দ মো. জাকির হোসেন ও সহসাধারণ সম্পাদক উসমান গণি, কোষাধ্যক্ষ মো. রাকিবুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক খন্দকার মেহেদী হাসান (নাহিদ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নবিজুল হক, প্রচার সম্পাদক মো. ইয়াসিন আহমেদ (ফাহিম), দপ্তর সম্পাদক মো. শরীফ ইকবাল, সমাজকল্যাণ ও আপ্যায়ন সম্পাদক মো. ইমরান হোসেন অলিভ, সাহিত্য সম্পাদক মো. আরিফুল হক, মহিলা সম্পাদিকা আরজুমান আরা বেগম (শুভ্র), কার্যকরী সদস্য আলাউদ্দিন পলাশ, মো. সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান সেলিম, মো. কোরবান আলী, মো. শফিকুল ইসলাম, মো. শাহীনূর আলম (শাহীন) ও মো. শাহনেওয়াজ জামান (শান্ত)।
সাধারণ সভায় নতুন কার্যকরী কমিটি গঠনের জন্য সমিতির পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া হয়। কমিশন উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করে। নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক নতুন কমিটিতে স্বামী-স্ত্রী, বাবা-মা কিংবা একই পরিবার থেকে একাধিক সদস্য নেওয়া হয়নি।
সাধারণ সভায় শেরপুর জেলা সমিতি ইউএসএর কর্মকর্তারা ছাড়াও বিপুলসংখ্যক শেরপুরবাসী উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তাঁদের সাফল্য কামনা করেন বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক।
নবনির্বাচিত সভাপতি মো. মাসুদ পারভেজ মুক্তা এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম তালুকদার মনির দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সমিতিকে আরও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শিগগিরই নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সভায় জানানো হয়।