শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইর ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবার নিয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইর সদস্যরা
পরিবার নিয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইর সদস্যরা

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, আমেরিকার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৮ মে ব্রঙ্কসের একটি রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সুলতান শাহরিয়ারের সভাপতিত্বে মাহফিল সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল করিম।

মাহফিলে বক্তব্য রাখেন উপদেষ্টা আসাদুল বাকী ও ইফতার কমিটির আহ্বায়ক এম এ মামুন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সমিতির সভাপতি এরশাদ রোকনী, কৃষিবিদ সেকেন্দার আলী, আসাদুজ্জামান কিরণ ও মনোয়ারুল ইসলাম।

আগামী ৬ জুলাই ওয়েস্টচেষ্টার কাউন্টির গেন্টন আইল্যান্ড পার্কে বনভোজন করার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় ইফতার মাহফিল থেকে। ইফতার কমিটির সদস্য প্রভাত বোস, আজিম উদ্দিন, আনিসুল হক সোহেল ও তানভীর সিদ্দীকী রনিও উপস্থিত ছিলেন।