শেষকৃত্যের সময় জীবিত উদ্ধার তরুণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেট্রয়েটের জেমস এইচ কোল ফিউনারেল হোম
ছবি: ফিউনারেল হোমের ফেসবুক পেজ থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রে মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে মৃত বলে ঘোষিত ২০ বছর বয়সী এক তরুণীকে শেষকৃত্যের সময় ফিউনারেল হোম থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় টেলিভিশন লোকাল ফোর সূত্রে জানা গেছে, রাজ্যের সাউথফিল্ড শহরের ওই তরুণীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। পরিবারের এক সদস্য ৯১১ নম্বরে ফোন করলে সাউথফিল্ড ফায়ার সার্ভিসের জরুরি প্যারামেডিকস কর্মীরা ওই তরুণীর বাসায় যান। জরুরি বিভাগের কর্মীরা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, রোগীর মৃত্যু হয়েছে। পরে ওই তরুণীর শেষকৃত্যের জন্য ডেট্রয়েটের জেমস এইচ কোল ফিউনারেল হোমে হোমে নেওয়া হয়।

সাউথফিল্ড ফায়ার ডিপার্টমেন্ট একটি বিবৃতি বলেছে, ২৩ আগস্ট সকাল সাতটা ৩৪ মিনিটে সাউথফিল্ড ফায়ার ডিপার্টমেন্টের প্যারামেডিকস ফোন পেয়ে ওই তরুণীর বাড়িতে যান। ওই তরুণী অচেতন, প্রতিক্রিয়াহীন ছিলেন। তিনি শ্বাস নিচ্ছিলেন না। পরে ৩০ মিনিট সিপিআরসহ অন্যান্য চেষ্টা করা হয়। এতেও কোনো কাজ হয়নি। সাড়া মেলেনি। রোগীর অবস্থা দেখে তখন মৃত ঘোষণা করা হয়।

এদিকে সাউথফিল্ড পুলিশ অভিযোগ করেছে, তারা দেখতে পেয়েছে ওই তরুণী নিশ্বাস নিচ্ছেন এবং শরীর নাড়াচাড়া করছেন। এ কারণে পুলিশ ফায়ার ডিপার্টমেন্টে আবার কল করলে ফায়ার সার্ভিস জানিয়েছে, ওটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া।

একাধিক সূত্র জানিয়েছে, ২৩ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে যখন ওই তরুণীকে ডেট্রয়েটের জেমস এইচ কোল ফিউনারেল হোমে নিয়ে যাওয়া হয়েছিল, তখন হোমের কর্মীরা ওই তরুণীর নিশ্বাস নেওয়া টের পান। তাঁরা ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসে ফোন করেন। পরে ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের কর্মীরা ফিউনারেল হোমে এসে ওই তরুণীকে জীবিত উদ্ধার করে হাসপাতাল নিয়ে যান।

২৩ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে যখন ওই তরুণীকে ডেট্রয়েটের জেমস এইচ কোল ফিউনারেল হোমে নিয়ে যাওয়া হয়েছিল, তখন হোমের কর্মীরা ওই তরুণীর নিশ্বাস নেওয়া টের পান

সাউথফিল্ড ফায়ার ডিপার্টমেন্ট আরেকটি বিবৃতিতে জানিয়েছে, স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসারে অকল্যান্ড কাউন্টি মেডিকেল পরীক্ষকের কার্যালয়ে যোগাযোগ করা হয়েছিল। সেখান থেকে তথ্য জেনে রোগী মারা গেছেন নিশ্চিত হয়ে মৃতদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে।

পরিবারের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাতে সাউথফিল্ড ফায়ার ডিপার্টমেন্ট রোগীর ব্যক্তিগত তথ্য প্রকাশ করেনি।