শো টাইম মিউজিকের পিঠা উৎসব ১৯ জানুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে শো টাইম মিউজিক পিঠা উৎসব আয়োজন করতে যাচ্ছে। ১৯ জানুয়ারি কুইন্স প্যালেসে এই পিঠা উৎসব আয়োজিত হবে।
বেলা তিনটা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে পিঠা উৎসব। একই সঙ্গে থাকছে জমজমাট ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ এবং প্রবাসের তারকা কণ্ঠশিল্পী এতে সংগীত পরিবেশন করবেন।
প্রবেশ ফি ছাড়াই উৎসবে পরিবার পরিজনসহ অংশ নিয়ে রকমারি পিঠার স্বাদ নেওয়ার আহ্বান জানিয়েছেন শো টাইমের কর্ণধার আলমগীর খান।
আলমগীর খান বলেন, চতুর্থবারের মতো আয়োজিত এ উৎসব সবার জন্য উন্মুক্ত। উৎসবে শীতের পিঠার আমেজে চলবে ফ্যাশন শো ও সংগীতানুষ্ঠান। দেশ ও প্রবাসের বরেণ্য শিল্পীরা এতে অংশ নেবেন।