শ্বেতাঙ্গ উগ্রপন্থার প্রতিবাদকারীদের প্রতি সংহতি জানিয়ে মন্ট্রিয়েলে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের শার্লর্টেসভিলে শ্বেতাঙ্গ উগ্রপন্থীদের সহিংসতার প্রতিবাদে কানাডার মন্ট্রিয়েলে দুই শতাধিক মানুষ মিছিল করেছেন। নয়া-নাৎসিবাদ ও কু-ক্লাক্স ক্ল্যানের (কেকেকে) এ নয়া উত্থানের বিপরীতে নিজেদের অবস্থান বেশ দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিয়েছেন তাঁরা। শার্লর্টেসভিলে কাণ্ডের পরদিন ১৩ আগস্ট মন্ট্রিয়েলের নাগরিক অধিকার কর্মীরা এ প্রতিবাদী মিছিল করেন বলে জানিয়েছে সিবিসি নিউজ।
শার্লর্টেসভিলে কাণ্ডের পর বিশ্বের বহু গুরুত্বপূর্ণ ও বড় শহরেই প্রতিবাদী মিছিল হয়েছে। এরই অংশ হিসেবে মন্ট্রিয়েলের প্রগতিশীল কর্মীরা এ প্রতিবাদী মিছিল বের করেন। ওই দিন সন্ধ্যা সাদটার দিকে মন্ট্রিয়েলের স্কয়ার ফিলিপসে জড়ো হন প্রতিবাদকারীরা। পরে তারা মিছিল নিয়ে ইউএস কনস্যুলেটের দিকে যাত্রা করেন। এ সময় তাঁদের হাতে ছিল ব্যানার-ফেস্টুন। অনেকের হাতেই ছিল ১২ আগস্ট শ্বেতাঙ্গ উগ্রপন্থীদের হামলায় নিহত ৩২ বছর বয়সী নারী হিদার হেয়ারের ছবি।
মিছিলে অংশ নেওয়া অধিকার কর্মী জাগ্গি সিং বলেন, ‘আমরা কোনো একক গোষ্ঠীর শ্রেষ্ঠত্ব নয়, বরং বহুত্ববাদে বিশ্বাসী। আমরা এখানে কট্টরবাদ ও বর্ণবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জানাতে জড়ো হয়েছি। এ ধরনের উগ্রপন্থার হুমকি ক্রমেই গুরুতর হয়ে উঠছে।’