শ্বেতাঙ্গ পুলিশের রেহাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে দুই নিরস্ত্র কৃষ্ণাঙ্গ নারী-পুরুষকে গুলি করে হত্যার অভিযোগ থেকে একজন শ্বেতাঙ্গ পুলিশ সদস্যকে রেহাই দিয়েছেন আদালত। অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া পুলিশ সদস্যের নাম মাইকেল ব্রেলো (৩১)। তিনি ২০১২ সালে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ টিমোথি রাসেল ও মালিসা উইলিয়ামসের গাড়ির সামনে উঠে পড়ে উইন্ডস্ক্রিনের ভেতর দিয়ে উপর্যুপরি গুলি করেন। আদালতে ব্রেলোর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে নরহত্যার অভিযোগ আনা হয়। তবে ক্লিভল্যান্ডের আদালতের বিচারক জন ও’ডোনেল গত শনিবার দেওয়া রায়ে বলেন, পুলিশ সদস্য ব্রেলো ওই দুজনকে গুলি করার ক্ষেত্রে যুক্তিসংগতভাবে দায়িত্ব পালন করেছেন।
রয়টার্স