শ্রীমঙ্গল অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইফতার মাহফিলে শ্রীমঙ্গল অ্যাসোসিয়েশনের সদস্য ও অতিথিরা
ইফতার মাহফিলে শ্রীমঙ্গল অ্যাসোসিয়েশনের সদস্য ও অতিথিরা

পবিত্র রমজান মাস উপলক্ষে শ্রীমঙ্গল অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জ্যামাইকার স্থানীয় একটি রেস্তোরাঁয় ১৯ মে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মামুনুর রশীদ শিপু। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মস্তাক এলাহী চমন। সঞ্চালনায় সহযোগিতা করেন সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ও এবাদ চৌধুরী। কোরআন তিলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল শুরু করেন বিসমিল্লাহ কাফেলার পরিচালক মো. মোখলেসুর রহমান। কোরআন থেকে তিলাওয়াত করেন নাদির চৌধুরী। ইসলামে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ তানভির আহমদ।

শুভেচ্ছা বক্তব্যে অ্যাসোসিয়েশনের সভাপতি কার্যকরী কমিটির সদস্যদের মঞ্চে এনে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। একই সঙ্গে আমন্ত্রিত অতিথিসহ উপস্থিত সবাইকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। সংগঠনের সাধারণ সম্পাদক ইফতার উপ-কমিটির সদস্যদের ধন্যবাদ জানান এবং আয়োজনের ভুলভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবাইকে অনুরোধ করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গলের মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল মান্নান, উপদেষ্টাদের পক্ষে এবাদ চৌধুরী, মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান প্রমুখ। পরে অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইপু ফোবানার ৩৩তম সম্মেলনের আহ্বায়ক নার্গিস আহমেদের পক্ষে সবাইকে আগামী ৩০ আগস্ট অনুষ্ঠেয় ফোবানা সম্মেলনে যোগ দেওয়ার অনুরোধ জানান।

অতিথিদের মধ্যে ছিলেন গোলাপগঞ্জ সোসাইটির উপদেষ্টা আব্দুল ওয়াদুদ চৌধুরী কামরান, জ্যামাইকা বাংলাদেশ সোসাইটির সহসভাপতি ও জকিগঞ্জ সমিতির উপদেষ্টা সৈয়দ আতিকুর রহমান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, উপদেষ্টা শাহ রফিক আলী, সাধারণ সম্পাদক হারুন আলী, এমসি ও গভর্নমেন্ট কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমান সাচ্চু, সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের পাবলিক সেফটি অফিসার মো. সাইদুর রহমান ও সৈয়দ নাসির উদ্দীন, শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশীদ, সবুর আহমেদ, উপদেষ্টা লুৎফে এলাহী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইকবাল, মোজাহিদ হোসেন দুলাল, শামীম আরা তারেক, শওকত আরা শেলী, নোমান হোসেন, এবাদ চৌধুরী, আব্দুল খালিক প্রমুখ।

ইফতার উপকমিটিতে ছিলেন আহ্বায়ক সুফিয়ান আহম্মদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সদস্যসচিব আলতাফ হোসেন, সদস্য খলিলুর রহমান, ফয়েজ বকস, মুজিবুর রহমান লাভলু, রহিমা নিপা, তোফায়েল আহমদ, সুলতান আহমদ চৌধুরী, সুলতানা জনি ও মোস্তফা গাজী। সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ বশির, মুজিবুর রহমান, আলম উদ্দীন, ফজলুর রশীদ, হুমায়ূন কবির, মাহমুদ জাকির, আবুল বাশার, মনসুর এলাহী, ঝলক দত্ত, বিজু পুরকায়স্থ, মধু মিয়া, মনসুর ও নুরুল আলম সেবুল।

মাহফিলে সংগঠনের পিকনিক উপকমিটির আহ্বায়ক এবাদ চৌধুরী আগামী ২১ জুলাই পিকনিকের তারিখ ঘোষণা করেন। সম্ভাব্য স্থান হিসেবে ফ্লাশিং মেডো পার্ক অথবা কানেকটিকাট শেরউড আইল্যান্ড পার্কের কথা জানান তিনি। সবশেষে অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।