সংগীত আর কেনাবেচায় কাটল প্রবাসীদের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কপ্রবাসীরা পরিবার-পরিজন নিয়ে আসেন পথ মেলায়। পুরো মেলা প্রাঙ্গণ ছিল বর্ণিল, উৎসবমুখর। এতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। ছবি: এমবি তুষার
নিউইয়র্কপ্রবাসীরা পরিবার-পরিজন নিয়ে আসেন পথ মেলায়। পুরো মেলা প্রাঙ্গণ ছিল বর্ণিল, উৎসবমুখর। এতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। ছবি: এমবি তুষার

নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত নর্থ ব্রঙ্কসে ২৩ জুন অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী রয়েল বেঙ্গল পথ মেলা। বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের উদ্যোগে ও বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সহায়তায় আয়োজিত পথ মেলায় প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেলা মাতিয়ে রাখেন দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা।

বেলা আড়াইটায় স্থানীয় কংগ্রেসম্যান এডরিয়ান এসপিনাল, নিউইয়র্ক স্টেট সিনেটর জামাল বেইলি, অ্যাসেম্বলিওম্যান নেতিশা ফার্নান্ডেজ, কাউন্সিল মেম্বার জিফরী, অ্যাটর্নি এলন ক্যাস, অ্যাটর্নি ব্রুস ফিসার, নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ব্রঙ্কসের ৫২ প্রিসেনক্টের ডেপুটি ইন্সপেক্টর থমাস আলপস, বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, ইভেন্ট কমিটির আহ্বায়ক মো. আবদুর রহিম ও সদস্যসচিব বোরহান উদ্দিনসহ সংগঠনের কর্মকর্তা ও অন্যান্য অতিথির সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার।

উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ এন মজুমদার বলেন, ২০১২ সালে ঐতিহ্যবাহী রয়েল বেঙ্গল পথ মেলার যাত্রা শুরু হয়। প্রবাসে বাঙালি সংস্কৃতি আর দেশীয় পণ্যকে মূলধারায় তুলে ধরার প্রয়াসে এই মেলা বিরাট ভূমিকা রাখছে। নতুন প্রজন্মের সঙ্গেও সেতুবন্ধন তৈরি করছে।
উদ্বোধনী পর্বে একটি বর্ণাঢ্য প্যারেড মেলা এলাকা প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। প্যারেডের গ্র্যান্ড মার্শাল ছিলেন অ্যাটর্নি এলন ক্যাস।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সময়ের সঙ্গে মেলায় বাড়তে থাকে প্রবাসীদের ভিড়। একদিকে মেলায় কেনা-কাটা, অন্যদিকে স্টেজ মাতিয়ে রাখেন বরেণ্য শিল্পী রিজিয়া পারভীন, কালা মিয়া, শাহ মাহবুব, তানভীর শাহীন, রোকসানা মির্জাসহ স্থানীয় শিল্পীরা।

নিউইয়র্কপ্রবাসীরা পরিবার-পরিজন নিয়ে আসেন পথ মেলায়। পুরো মেলা প্রাঙ্গণ ছিল বর্ণিল, উৎসবমুখর। এতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। ছবি: এমবি তুষার
নিউইয়র্কপ্রবাসীরা পরিবার-পরিজন নিয়ে আসেন পথ মেলায়। পুরো মেলা প্রাঙ্গণ ছিল বর্ণিল, উৎসবমুখর। এতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। ছবি: এমবি তুষার

আয়োজকেরা জানান, আমেরিকায় জন্ম ও বেড়ে ওঠা নতুন প্রজন্মসহ মূলধারার কাছে বাঙালি সংস্কৃতি ও দেশীয় পণ্যকে তুলে ধরার প্রয়াসে নিউইয়র্কে বাঙালি অধ্যুষিত নর্থ ব্রঙ্কসে ৬ বছর ধরেই আয়োজন করা এই পথ মেলার। এবার ছিল সপ্তম আয়োজন। ২৩ জুন ছুটির দিন হওয়ায় মানুষের পদভারে মুখরিত ছিল পথ মেলা। পরিবার-পরিজন নিয়ে প্রবাসী বাংলাদেশিরা উপভোগ করতে আসেন পথ মেলার নানা পরিবেশনা। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি মেলায় ভিনদেশিদের উপস্থিতিও ছিল বেশ লক্ষণীয়।

দিনব্যাপী মেলায় বাংলাদেশি মালিকানার বিভিন্ন পোশাক-প্রশাধনসহ হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। নিউইয়র্কপ্রবাসীরা পরিবার-পরিজন নিয়ে আসেন পথ মেলায়। পুরো মেলা প্রাঙ্গণ ছিল বর্ণিল, উৎসবমুখর। পণ্য ও প্রসাধন স্টলে ভিড় ছিল লক্ষণীয়। মেলায় ছিল আকর্ষণীয় র‍্যাফেল ড্রও। মেলা শেষে র‍্যাফেল ড্রয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মেলা চলাকালে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, বাংলাদেশি-আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল হাসিম হাসনু, বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, সহসভাপতি শেখ দিলদার হোসেন ও আবদুর রহিম বাইস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, ইভেন্ট কমিটির আহ্বায়ক মো. আবদুর রহিম ও সদস্যসচিব বোরহান উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফয়সল আবেদিন সেলিম ও আসাদুজ্জামান, যুগ্ম সদস্যসচিব আনোয়ার হোসেন ও আবদুল আলিম, প্রধান সমন্বয়কারী নজরুল হক ও আবদুল গাফ্ফার চৌধুরী খসরু, সমন্বয়কারী শাখাওয়াত আলী, মেলার টাইটেল স্পনসর লংজিভিটি হেলথ সার্ভিসের মালিক রুকন

হাকিম, সিপিএ আহাদ আলী, কমিউনিটি অ্যাকটিভিস্ট হাসান আলী, লুত্ফর রহমান হেলাল, সৈয়দ সিদ্দিকুল হাসান, তোজাম্মেল হোসেন, জুয়েল আহমেদ, জুবের আহমদ প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সাংবাদিক আশরাফুল হাসান বুলবুল।
অনুষ্ঠানে কমিউনিটিকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকার জন্য আয়োজক বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তিকে সম্মাননা জানানো হয়।