সংগীতশিল্পী প্রিন্স আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী ও সুরকার প্রিন্স রজার্স নেলসন (৫৭) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মিনেসোটায় নিজ বাসায় তিনি মারা যান। এর আগে জরুরি চিকিৎসাসেবার জন্য তাঁর বাসা থেকে পুলিশকে খবর দেওয়া হয়েছিল। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ১৯৮০ সালে গানের অ্যালবাম ১৯৯৯, পার্পেল রেইন এবং সাইন ও’ দ্য টাইমস প্রকাশের মাধ্যমে বিশ্বব্যাপী তারকাখ্যাতি পান প্রিন্স রজার্স নেলসন। লেটস গো ক্রেজি ও হোয়েন ডাভস ক্রাই তাঁর অন্যতম জনপ্রিয় অ্যালবাম।