সংগীতানুষ্ঠান 'বাউলিয়ানা' অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাউল কালা মিয়ার একক সংগীতানুষ্ঠান ‘বাউলিয়ানা’-এর একটি পরিবেশনা। ছবি: এম বি তুষার
বাউল কালা মিয়ার একক সংগীতানুষ্ঠান ‘বাউলিয়ানা’-এর একটি পরিবেশনা। ছবি: এম বি তুষার

নিউইয়র্কের ব্রঙ্কসে সংগীতানুষ্ঠান ‘বাউলিয়ানা’ অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের পার্কচেস্টারের একটি রেস্তোরাঁয় ৯ জুলাই রাত ৯টায় এ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য থেকে আগত অতিথি কালচারাল ফোরাম ইউকের সভাপতি মতিউর রহমান চৌধুরীর সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন। এতে জনপ্রিয় কণ্ঠশিল্পী বাউল কালা মিয়া সংগীত পরিবেশন করেন।