সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কংগ্রেস ভবন প্রাঙ্গণে নব্য নাৎসিদের সমাবেশে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। ক্যালিফোর্নিয়ার দমকল বিভাগের এক মুখপাত্র বলেন, রোববার একদল শ্বেতাঙ্গ আধিপত্যবাদীর সঙ্গে পাল্টা বিক্ষোভকারীদের ওই সংঘর্ষ হয়। শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ও অভিবাসনবিরোধী ট্র্যাডিশনালিস্ট ওয়ার্কার পার্টি ওই প্রতিবাদ সমাবেশটির আয়োজন করে। স্থানীয় এক পত্রিকার খবরে বলা হয়, ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে অবস্থিত অঙ্গরাজ্যের কংগ্রেস ভবনের পশ্চিমের প্রবেশমুখে প্রতিবাদ সমাবেশের অনুমতি ছিল নব্য নাৎসিদের। সেখানে প্রায় ২৫ জন নব্য নাৎসি জড়ো হয়। সেখানে পাল্টা সমাবেশে জড়ো হয় দেড় শরও বেশি ‘ফ্যাসিবাদবিরোধী’ প্রতিবাদকারী। দমকল বিভাগ টুইটার বার্তায় জানায়, সংঘর্ষের সময় একজন নারী ও নয়জন পুরুষ একাধিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। তাঁদের বয়স ১৯ থেকে ৫৮-এর মধ্যে। অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষে কোন পক্ষের লোক আহত হয়েছেন, তা স্পষ্ট নয় বলে তাৎক্ষণিকভাবে জানানো হয়।
এএফপি