সংবাদমাধ্যমের ওপর ক্ষোভ ডেনজেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মূলধারার সংবাদমাধ্যমের উদ্দেশে অস্কার বিজয়ী হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটন বলেছেন, সংবাদপত্র পাঠ না করলে তথ্য অজানা থেকে যায়। আর পড়লে ভুল তথ্য পাওয়া যায়।

গতকাল বুধবার ন্যাশনাল মিউজিয়াম অব আফ্রিকান আমেরিকান হিস্ট্রি অ্যান্ড কালচারে এ কথা বলেন এই অভিনেতা।

ওয়াশিংটন বলেন, ‘আমাদের সমাজে প্রথম হওয়াটাই এখন প্রিয়। কোনো তোয়াক্কা নেই, কে কোথায় আঘাত পেল, কে কোথায় ধ্বংস হলো।’

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যমের ভুল প্রচারণার শিকার হন ডেনজেল। তিনি সংবাদমাধ্যমের ওপর এখনো খেপে আছেন।

গত শতকের পঞ্চাশের দশকে আমেরিকার কৃষ্ণাঙ্গদের পারিবারিক জীবন নিয়ে নতুন সিনেমা ‘ফেনসেস’ নির্মাণ করেছেন ওয়াশিংটন। শক্তিমান এই অভিনেতা ছবিটি পরিচালনাও করছেন। আসছে ক্রিসমাসে সিনেমাটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।