সংস্কারকাজ চলছে হোয়াইট হাউসে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোয়াইট হাউসে সংস্কারকাজ চলছে। মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসসহ ওয়েস্ট উইংয়ের সবগুলো ভবনেই একযোগে এ সংস্কারকাজ চলছে। ১২ আগস্ট হোয়াইট হাউসের মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র লিন্ডসে ওয়াল্টার্স জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে নিউজার্সির গলফ কোর্সে অবস্থান করছেন। এ উন্নয়ন কার্যক্রমের জন্য ওয়েস্ট উইংয়ের সব ভবন থেকে আসবাব সরিয়ে নেওয়া হয়েছে। শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রাদিরও সংস্কার করা হচ্ছে। এসব যন্ত্র ২৭ বছরের পুরোনো। আইটি সিস্টেম থেকে শুরু করে লবি, সিঁড়ি এসব কিছুই সংস্কার করা হচ্ছে।
এ সংস্কার কার্যক্রমের জন্য হোয়াইট হাউসের কর্মকর্তাদের সাময়িকভাবে হোয়াইট হাউসের সামনের একটি ভবনে সরিয়ে নেওয়া হয়েছে। ওই ভবনেই তাঁরা দাপ্তরিক বিভিন্ন কাজ সারছেন।