
আটলান্টিক কাউন্টির সংস্কৃতি ও ঐতিহ্যবিষয়ক পরামর্শক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর মেইসল্যান্ডিং শহরের সামরিক জাদুঘরের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পর্ষদ সভাপতি জুন গ্রে সেরিডান। সভাটি সঞ্চালনা করেন প্রশাসক কিম্বারলি ব্রাউন। সভায় পর্ষদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুব্রত চৌধুরী, মাইকেল কুল, সিনথিয়া এম ডমিনো, গেব্রিয়েল জে ডোনিও, সেলেসথা ফারনান্দেজ প্রমুখ। ফ্রি হোল্ডার জন রিসলিও সভায় যোগ দেন।এ ছাড়া পরামর্শক হিসেবে সভায় উপস্থিত ছিলেন র্যাচেল ডিউকম্যান ও ন্যান্সি মোজেস। সভার কার্যক্রম সম্পাদনে সহায়তা করেন ক্যানডেস ব্রায়ান্ট।
সভায় অংশগ্রহণকারীরা আটলান্টিক কাউন্টির প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রসার সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর সুচিন্তিত মতামত দেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।