সন্তানদের কী বলব?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের খবর আসছে। খবর অনুসারে, জয়ের কাছাকাছি রয়েছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এই ফল নিয়ে দেশটির সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন-এ চলছিল প্যানেল আলোচনা। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সিএনএন অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্পের সম্ভাব্য জয়ের খবরে হতাশ হয়ে পড়েন সিএনএনের রাজনৈতিক ভাষ্যকার ভ্যান জোনস।
ট্রাম্পের সম্ভাব্য জয়ের প্রতি ইঙ্গিত করে আলোচনার একপর্যায়ে ভাষ্যকার ভ্যান জোনস বলেন, ‘আমি আমার সন্তানদের কাছে এই বিষয়টি কীভাবে ব্যাখ্যা করব?’