সন্তানের বেনিফিট হাতিয়ে নিয়েছেন সাবেক পুলিশ কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) সাবেক কর্মকর্তা সামাজিক নিরাপত্তা বেনিফিট থেকে সন্তানদের নাম করে ১ লাখ ৩০ হাজার ডলার হাতিয়ে নিয়েছেন। ২৮ আগস্ট ব্রুকলিনে ফেডারেল কোর্টে জমা হওয়া এক আবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

মাইকেল কনওয়ে ( ৬০) নামের এই পুলিশ কর্মকর্তা শারীরিক অক্ষমতার জন্য ফেডারেল বেনিফিটের আবেদন করেন ২০০৭ সালে। প্রতি মাসে ৬৫০ ডলার করে তাঁর নামে বরাদ্দ হয়। আবেদনে তিনি আরও উল্লেখ করেন যে, তাঁর সন্তানদের দেখাশোনার কেউ না থাকায় সন্তানদের নিয়েই তিনি কুইন্সে বসবাস করছেন।

মাইকেলের স্ত্রী জানান, ২০০০ সালে সন্তানদের জন্মের পর থেকে তাঁরা তাঁদের মায়ের সঙ্গেই রয়েছে। ২০০২ সালে তিনি যখন জেলে ছিলেন, তখন প্রতি সপ্তাহ শেষে কনওয়ে সন্তানদের দেখাশোনা করতেন। কিন্তু এ ছাড়া সন্তানদের দেখভালের জন্য তিনি আর কিছু করেননি। পুরোটাই ভাঁওতা। কিন্তু এই সন্তানদের দেখভালের কথা বলে তাদের নামে সামাজিক নিরাপত্তা বাবদ অর্থ তুলে বেমালুম হাওয়া করে দেন তিনি। গত সেপ্টেম্বরে তাঁর আঠারো বছরের ছেলে যখন অন্ধ হয়ে যায়, তখন তিনি অতিরিক্ত সাহায্যের আবেদন করলে সবকিছু প্রকাশ্যে আসে।