সন্ত্রাসী তালিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, উত্তর কোরিয়াকে আবার সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকদের তালিকায় যুক্ত করা হবে কি না তা ভেবে দেখছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিষ্ঠান সনি পিকচার্সের ওপর হ্যাকিং আক্রমণের প্রেক্ষাপটে এ কথা বিবেচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, উত্তর কোরিয়ার হ্যাকাররাই এ কাজ করেছে। গতকাল রোববার সিএনএনে প্রচারিত সাক্ষাৎকারে ওবামা বলেন, ইতিমধ্যেই বিদ্যমান একটি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি পর্যালোচনা করা হবে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ব্যঙ্গ করে সনির নির্মিত চলচ্চিত্র দি ইন্টারভিউ-এর প্রতিবাদেই ওই হ্যাকিং করা হয় বলে ধারণা করা হচ্ছে। এতে প্রতিষ্ঠানটির ব্যাপক আর্থিক ও অন্যান্য ক্ষতি হয়েছে।
এএফপি