সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে এল্মহার্স্ট স্কুলের ২ শিক্ষার্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের এল্মহার্স্ট স্কুলের দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৬ নভেম্বর একটি স্কুলে বোমা হামলার পরিকল্পনার অভিযোগে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। 

জ্যাকসন হাইটসের এল্মহার্স্ট স্কুলের দুই শিক্ষার্থীর একটি নোট বই জব্দ করা হয়েছিল কিছুদিন আগে। খাতাটি পর্যবেক্ষণের পর সন্ত্রাসী হামলার পরিকল্পনার বিষয়টি স্পষ্ট হয়। আর এ পরিপ্রেক্ষিতে ১২ বছর বয়সী ওই দুই শিক্ষার্থীকে ১৬ নভেম্বর গ্রেপ্তার করা হয়েছে।
নিউইয়র্ক পুলিশের তথ্যমতে, স্কুলের জিম থেকে ১ নভেম্বর একটি নোট বই উদ্ধার করা হয়। পরে এটি পরীক্ষা করে পুলিশ। নোট বইটিতে সন্ত্রাসী হামলার সবিস্তার পরিকল্পনা ছিল। দুই শিক্ষার্থী ৫৫-২৪ ভ্যান হর্ন স্ট্রিটের ইন্টারমিডিয়েট স্কুলে গ্রেনেড ও রকেট লাঞ্চার দিয়ে হামলার পরিকল্পনা করেছিল।
এ বিষয়ে স্থানীয় সংবাদমাধ্যম জ্যাকসন হাইটস পোস্টকে নিউইয়র্ক পুলিশের মুখপাত্র বলেন, ‘তাদের কাছে সত্যিকারের কোনো গ্রেনেড বা রকেট লাঞ্চার ছিল না। তাদের আপাতত কিশোর শোধনাগারে রাখা হয়েছে। তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আদালত।’