সন্ত্রাসের বিরুদ্ধে কুমিল্লা সোসাইটির নিন্দা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের ফোর্টি সেকেন্ড পোর্ট অথোরিটি বাস টার্মিনালে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ‘কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক’-এর সভাপতি আবুল খায়ের আকন্দ ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এক বিবৃতিতে তাঁরা বলেন, সন্ত্রাসীদের পরিচয় কেবল সন্ত্রাসী, এ ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ধর্ম বর্ণ কিংবা কোনো জাতিগোষ্ঠী সন্ত্রাসীর পরিচয় বহন করে না। এ ন্যক্কারজনক ঘটনায় সংশ্লিষ্ট দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তাঁরা এবং বাঙালির মহান বিজয়ের মাসে গৌরবোজ্জ্বল বিজয়ের ইতিহাস স্মরণ করিয়ে বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ন রাখতে সকল বাংলাদেশির প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।