সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে কাজ করছে মোহাম্মদী সেন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) ১১০ পুলিশ নানা অনুষ্ঠানের মাধ্যমে ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা স্মরণ করেছে
নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) ১১০ পুলিশ নানা অনুষ্ঠানের মাধ্যমে ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা স্মরণ করেছে

কুইন্সের অ্যালমহাস্টে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) ১১০ পুলিশ নানা আনুষ্ঠানের মধ্যে ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলা স্মরণ করেছে। বেদনাবহ এই দিনটিতে যে কয়েকজন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন, এই প্রসিংক্টে তাদের সংখ্যা ছিল প্রচুর।

মোহাম্মদী সেন্টারের অ্যান্টি-টেররিজম অ্যাওয়্যারনেস ইউনিট বা সন্ত্রাসবাদবিরোধী সচেতন কেন্দ্রের পরিচালক ইমাম কাজী কাইয়ুম স্মরণ সভায় বলেন, নাইন ইলেভেনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং এ জাতীয় যেকোনো কর্মকাণ্ড ইসলাম ধর্মের বিরোধী। যেখানেই সন্ত্রাসবাদ সেখানেই ইসলাম না বলেছে। তিনি নবী মোহাম্মদের (সা.) সন্ত্রাসবিরোধী হাদিস ‘লা রুহবা-নিয়য়াতা ফিল ইসলাম’ পড়ে শোনান। যার অর্থ হলো, শান্তির ধর্ম ইসলামে কোনোই সন্ত্রাসবাদের স্থান নেই।

কাজী কাইয়ুম বলেন, আমেরিকায় ধর্মীয় সন্ত্রাসবাদের মোকাবিলা এবং এর বিপক্ষে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে নাইন ইলেভেনের পর আমেরিকায় সর্বপ্রথম এ জাতীয় একমাত্র মুসলিম সেন্টার হচ্ছে মোহাম্মদী কমিউনিটি সেন্টার ও এর কার্যক্রম অ্যান্টি-টেররিজম অ্যাওয়ারনেস ইউনিট চালায়। সন্ত্রাসে ভরা বিশ্বব্যাপী গজে ওঠা নতুন সব ইসলাম ও এর শাখা-প্রশাখাকে মূলোৎপাটন করে নবী মোহাম্মদের (সা.) ৬৩২ খ্রিস্টাব্দে বিদায়ী হজে দেওয়া ভাষণে ইসলামকে পুনঃপ্রতিষ্ঠিত করতে মোহাম্মদী সেন্টার ও এর অঙ্গ সংগঠন এটিএএউ সীমাহীন প্রতিকূলতার মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছে। দেরিতে হলেও আমেরিকায় অবস্থিত মুসলিম কমিউনিটির সুফল পাবেন বলে ইমাম কাজী কাইয়ুম আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অ্যালমহাস্ট বার্ট চার্চের পাদ্রি ফাদার রীক, অ্যাসেম্বলিম্যান ফ্রান্সিসকো মোইয়া ও ১১০ প্রসিংক্ট কমান্ডিং অফিসার ক্যাপ্টেন নিকোলা ভেন্টরও বক্তৃতা করেন।