সন্দ্বীপ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরুচ ছাপা,মুহাম্মদ রহমান সুজন,লুত্ফুল করিম,এমলাক হোসেন ফয়সাল
নুরুচ ছাপা,মুহাম্মদ রহমান সুজন,লুত্ফুল করিম,এমলাক হোসেন ফয়সাল

আমেরিকায় সন্দ্বীপবাসীর সংগঠন সন্দ্বীপ সোসাইটি ইউএসএর নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে। ২২ সেপ্টেম্বর কার্যনির্বাহী কমিটির বৈঠকে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে গঠিত হয়েছে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন।

এই নির্বাচন কমিশনের প্রধান করা হয়েছে সংগঠনের ট্রাস্ট বোর্ডের সদস্য নুরুচ ছাপাকে। তাঁর সহযোগী অন্য চার সদস্য হলেন মুহাম্মদ রহমান সুজন, লুত্ফুল করিম, এমলাক হোসেন ফয়সাল ও মুহাম্মদ তোহা।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী নভেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা। শিগগির নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে কমিশন সূত্রে জানা গেছে।

প্রস্তুতি শুরু হলেও এখন পর্যন্ত একক কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন কিনা জানা যায়নি। এমনকি প্যানেলভিত্তিক কোনো প্রার্থিতার কথাও শোনা যায়নি। গত নির্বাচনে অনেক নাটকীয়তার পর পান্না-মাকছুদের নেতৃত্বে একটি প্যানেল নির্বাচনের মাঠে ছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁদের নির্বাচিত ঘোষণা করা হয়। দুই বছর আগের সেই নির্বাচনে শুরুতে দুটি প্যানেল অংশ নেওয়ার সম্ভাবনা থাকলেও পরে সেটি আর হয়নি। সভাপতি পদে তিনজন ও সহসভাপতি পদে দুজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনাও মনোনয়নপত্র জমা দেওয়ার দিনে এসে শেষ হয়ে যায় প্রার্থীদের নির্বাচন না করার ঘোষণার মধ্য দিয়ে।