সপ্তাহের উক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে প্রমাণিত হলো, আমি রাশিয়ার গোয়েন্দাদের হয়ে কাজ করিনি
যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করে আলোড়ন তোলা এডওয়ার্ড স্নোডেন। স্নোডেনকে রাশিয়া যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাতে পারে বলে খবর প্রকাশের পর

পোশাকগুলো খুব চমৎকার। আমি নিজেও কয়েকটা কিনেছি
ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের ব্র্যান্ডের পণ্য কিনতে লোকজনকে আহ্বান জানিয়ে ট্রাম্পের সহযোগী কেলিঅ্যান কনওয়ে

সতর্ক থাকাই তাঁর (রুহানি) জন্য ভালো হবে
হুমকিদাতাদের পস্তাতে হবে—ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির এ মন্তব্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মাইকেল ফ্লিনের পদত্যাগ ট্রাম্পের হোয়াইট হাউসের অকার্যকর পরিবেশের দিকেই ইঙ্গিত করে
রাশিয়ার সঙ্গে আইনবহির্ভূত যোগাযোগের জেরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফ্লিনের পদত্যাগ প্রসঙ্গে মার্কিন সিনেটর জন ম্যাককেইন