সপ্তাহেরউক্তি
প্রেসিডেন্ট হওয়াটা টেলিভিশনের রিয়েলিটি শো নয়। প্রেসিডেন্ট হওয়া মানে টুইটারে অপমানসূচক কথা বলা বা অপমান করে ভাষণ দেওয়া নয়।
ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ফেয়ারফ্যাক্সে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের সমর্থনে গত শুক্রবার এক
নির্বাচনী সমাবেশে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা।
এই মুহূর্তে বড় ধরনের সামরিক হামলা হলে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর তা মোকাবিলা করার মতো যথেষ্ট সামর্থ্য নেই।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালনের কাছে লেখা ১০ পাতার মেমোতে দেশটির জয়েন্ট ফোর্সেস কমান্ডের সাবেক প্রধান জেনারেল রিচার্ড ব্যারনস
উন্নয়নের পথে ‘সস্তা জনপ্রিয়তা’ থেকে গণতন্ত্র বেশি দরকার। অথচ যুক্তরাষ্ট্রসহ বিশ্বে এখন
এই জনপ্রিয়তাই বেশি
গজিয়ে উঠছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নিজের শেষ ভাষণে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা
ভারতের নজিরবিহীন অস্ত্র সমাবেশের গ্রহণযোগ্য প্রতিরোধ গড়তে যা দরকার, তা-ই করা হবে।
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উরির সেনাছাউনিতে সন্ত্রাসী হামলার পর নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে জোর উত্তেজনার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গত বুধবার দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ