সফল পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইজিস গত বৃহস্পতিবার সফলভাবে একই সঙ্গে দুটি ক্রুজ ও একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। হাওয়াই দ্বীপের উপকূলীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর রণতরি থেকে এই পরীক্ষা চালানো হয়। সংশ্লিষ্ট ওয়াকিবহাল সূত্র এ তথ্য প্রকাশ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরীক্ষার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন করপোরেশনের তৈরি করা প্রতিরক্ষা ব্যবস্থাটির হালনাগাদ এবং রেথিওন কোম্পানির নির্মিত দুটি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা প্রমাণিত হলো। মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারগুলোতে এই প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের কথা রয়েছে।
রয়টার্স