
সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং সিনেটর জন ম্যাককেইনের কন্যা মেগান ম্যাককেইন কথা বলছিলেন একটি টিভি অনুষ্ঠানে। ক্যানসার নিয়ে তাঁদের আবেগঘন কথাবার্তা কাঁদিয়েছে আমেরিকানদের।
১৩ ডিসেম্বর বুধবার এবিসি টিভির ভিউ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁরা। জো বাইডেনের ছেলে বিউ বাইডেন ২০১৫ সালে ব্রেইন ক্যানসারে মারা যান, যার কারণে প্রেসিডেন্ট পদে নির্বাচনে দঁাড়াননি বাইডেন। সম্প্রতি ব্রেইন ক্যানসার ধরা পড়েছে আমেরিকার রাজনীতির তারকা পুরুষ সিনেটর জন ম্যাককেইনের। ভিউ অনুষ্ঠানে প্রসঙ্গ আসতেই বাইডেন এবং মেগান পরস্পরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।
বাইডেন বলেন, ‘আমরা এ অনুষ্ঠানে সম্ভাবনার কথাই বলব।’ মেগান ম্যাককেইন উল্লেখ করেন, বিউ বাইডেনের চিকিৎসায় জড়িত ছিলেন এমন একজন চিকিৎসক দেখছেন সিনেটর ম্যাককেইনকে।
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘ম্যাককেইনকে আমি সারা জীবন আমার ভাইয়ের মতো মনে করেছি।’ মতের পার্থক্য থাকলেও
সিনেটর ম্যাককেইনকে নিয়ে জো বাইডেনের উচ্ছ্বাস শুধু মেগান ম্যাককেইনকে নয় কাঁদিয়েছে ভিউ অনুষ্ঠানের লাখো দর্শককে।