সবাইকে ফেল করালেন তিনি
যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক তাঁর পুরো ক্লাসের সব শিক্ষার্থীকে ফেল করিয়েছে। এ ছাড়া তাঁর কোনো উপায় ছিল না বলে দাবি করেন তিনি। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শিক্ষক আরউইন হরউইৎ্জ তাঁর বিষয়ের পরীক্ষায় কোনো শিক্ষার্থীকেই পাস নম্বর দেননি।
রয়টার্সের খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্রের টেক্সাসের এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হরউইৎ্জ এর কারণ হিসেবে বলেছেন, ক্লাসে শিক্ষার্থীদের আচরণে মনে হয়নি তারা কেউ পাস করার যোগ্য। এ জন্য শিক্ষার্থীদের ই মেইল পাঠিয়েছেন ওই শিক্ষক। ই মেইলে বলা হয়েছে, পরীক্ষায় পাস করার যোগ্যতা কোনো শিক্ষার্থীর নেই।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো মন্তব্য জানা যায়নি। হিউস্টনের কেআরপিসি নামের এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ফেল করানোটা একমাত্র সমাধান নয়। সেমিস্টারের শেষ পর্যন্ত একজন বিভাগীয় প্রধানকে ক্লাস চালিয়ে যেতে হবে।