সবার ওপরে ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা। সাম্প্রতিক এক জরিপে এমনটাই বলা হয়েছে।
বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানানো হয়, ওআরবি ইন্টারন্যাশনালের ‘ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড লিডার ইনডেক্স’ তৈরিতে বিশ্বের ৬৫টি দেশে ওই জরিপ চালানো হয়।
জরিপ অনুসারে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। তৃতীয় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। চতুর্থ ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। পঞ্চম রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ষষ্ঠ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবস্থান সপ্তম। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ অষ্টম। সৌদি আরবের বাদশা সালমানের অবস্থান নবম। দশম স্থানে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
জরিপে বলা হয়, বিশ্বে যেকোনো নেতার তুলনায় প্রেসিডেন্ট ওবামা অনেক বেশি প্রশংসনীয়।