সবুজের জন্য এগিয়ে যাব: মেয়র ব্লাজিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজ পৃথিবী তথা মানব-বান্ধব পরিবেশের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন নিউইয়র্ক নগরের মেয়র বিল ডি ব্লাজিও। ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কে প্যারিস ও মেলবোর্ন নগরের মেয়রদের সঙ্গে আলাপকালে ব্লাজিও এই প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি প্যারিস জলবায়ু চুক্তির আলোকে পরিচ্ছন্ন জ্বালানির মান অক্ষুণ্ন রাখারও ইচ্ছা ব্যক্ত করেন। উল্লেখ্য প্রেসিডেন্ট ট্রাম্প এ বছরের প্রথম দিকে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদে চলতি অধিবেশনে যোগ দেওয়ার জন্য সারা বিশ্বের রাষ্ট্র ও সরকার নিউইয়র্কে অবস্থানকালীন মেয়র সি৪০ ক্লাইমেট লিডারশিপ সম্মেলনে তাঁর আন্তর্জাতিক প্রতিপক্ষদের উদ্দেশে বক্তব্য দেন। সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ সূচিত এ গোষ্ঠী বিশ্বের ৯০টি নগরের মেয়রদের নিয়ে গঠিত। স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলা করার জন্য এ গোষ্ঠী প্রতিশ্রুতিবদ্ধ। ব্লাজিও বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট জলবায়ু পরিবর্তন প্রশ্নে চোখ ভুজে থাকলেও এ ব্যাপারে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, ব্লাজিও নিউইয়র্ক নগরের বৃহদাকার আকাশচুম্বী ভবনসমূহের কার্বন নিঃসরণ ২০৩০ সালের মধ্যে হ্রাস করার উদ্দেশে গত সপ্তাহে একটি প্রকল্প উন্মোচন করেছেন। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন প্রতিহতকরণে নগর প্রতিনিধিরাও যে ক্ষমতাপ্রাপ্ত তেমনটি অনুভব করা উচিত।