সভাপতি আবুল খায়ের সম্পাদক সালাউদ্দিন চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সমিতির নির্বাচিত কর্মকর্তারা
কুমিল্লা সমিতির নির্বাচিত কর্মকর্তারা

যুক্তরাষ্ট্রে বসবাসরত কুমিল্লাবাসীর সংগঠন কুমিল্লা সোসাইটি অব ইউএস-এর নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি পদে আবুল খায়ের আকন্দ ও সাধারণ সম্পাদক পদে সালাউদ্দিন চৌধুরী নির্বাচিত হয়েছেন। নিউইয়র্কের বৈশাখী রেস্টুরেন্টের পার্টি হলে ৯ সেপ্টেম্বর কুমিল্লা সোসাইটি অব ইউএসএর দ্বিবার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল বাশার মিলন। সভা পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন। সভায় আলোচনার মাধ্যমে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনার গঠন করা হয়। ওই নির্বাচন কমিশনের মাধ্যমে সবার উপস্থিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। নির্বাচন কমিশনের সদস্যরা হলেন প্রধান নির্বাচন কমিশনার কুমিল্লা সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি পেয়ার আহমেদ, সহকারী নির্বাচন কমিশনার ডা. আলি আহমেদ ও কুমিল্লা সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আবদুল খালেক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি অ্যাকটিভিস্ট আবু তালেব চৌধুরী চান্দু, মাস্টার রেহান উদ্দিন আকন্দ, মাস্টার সিরাজুল ইসলাম, মোফাজ্জল হোসেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুর রাহমান, প্রকৌশলী শাহিন, শাহিন আলী, আবদুল খালেক, মিজানুর রহমান, শামসুল হক, রোমান সরকার, আ স ম খালেদুর রহমান, ছফিউল্লাহ খান, আ. আলীম মিয়া, এম এ মোমেন, সালাউদ্দিন, আনোয়ার হোসেন, মোফাজ্জল হোসেন, মোহাম্মদ জুয়েল, সংগীতশিল্পী জিনাত রেহানা রত্না, উলফত আলি মোল্লা, এম আর সেলিম, সুভা বেগম, শিল্পী আকতার, রিপা বেগম, মায়িসা আকন্দ, নিলুপা বেগম, অনিকা, জুঁই, তুষার, নয়ন, লাভলি, হেলাল, ফিরোজ প্রমুখ।