সভায় দুর্দশার কথা বলতে পারবেন সাবওয়ে-যাত্রীরা

নিউইয়র্ক নগরে সাবওয়ের যাত্রীদের ভুক্তভোগীদের অনেকেই তাদের দুর্দশা ও ভোগান্তির কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে তুলে ধরছেন। কিন্তু এভাবে তাদের প্রতিবাদ ও অভিযোগ অনেক সময়ই এমটিএ (মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথোরিটি) কর্তৃপক্ষ নজরে নাও আসতে পারে। এ কারণে উৎসাহী ব্যক্তিদের জন্য বিকল্প ও কার্যকর ব্যবস্থা রয়েছে।
প্রতি মাসের তৃতীয় সপ্তাহে এমটিএর সদর দপ্তরের ২০ তলায় সংস্থাটির বোর্ড সভা বসে। এ সভা জনসাধারণের জন্য উন্মুক্ত। এ মাসের বোর্ড সভা ২৪ জুলাই অনুষ্ঠিত হয়। আগস্ট মাসে বোর্ড সভা বসবে না। পরবর্তী বোর্ড সভা বসবে ২৫ সেপ্টেম্বর।
বোর্ড সভায় সাবওয়ে পরিবহন সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে সাধারণ জনগণকে তাদের সমস্যা-সংক্রান্ত অভিযোগ ও পরামর্শ দেওয়ার সুযোগ দেওয়া হয়। নিউইয়র্কের যেকোনো বাসিন্দাই এ ধরনের সভায় কথা বলা বলতে পারেন। এ জন্য পূর্বানুমতি লাগবে না। লাগবে না অগ্রিম কিংবা তাৎক্ষণিক আবেদনপত্রের বা অনুমতির। কেবল কোনো বিশেষ সভা শুরু হওয়ার ১৫ মিনিট আগে এবং বোর্ড সভা শুরুর ৩০ মিনিট আগে নাম তালিকাভুক্ত করতে হবে। ব্যক্তিগতভাবে উপস্থিত হয়েই তালিকাভুক্ত করতে হবে, অনলাইনে তালিকাভুক্তির কোনো ব্যবস্থা নেই। তালিকাভুক্ত প্রত্যেক বক্তাকে দুই মিনিট করে সময় দেওয়া হয়।
এ ধরনের সভার স্থলের আগেই এমটিএ ভবনে নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করার সময় দেহ তল্লাশি (স্ক্যানিং) করা হয়। যেহেতু কাজের সময় এ সভায় অনুষ্ঠিত হওয়ার কারণে নিউইয়র্কের অধিকাংশ বাসিন্দার পক্ষেই এ ধরনের সভায় অংশ নেওয়া সম্ভব হয় না। তাই এ ধরনের সভার পূর্ণাঙ্গ বিবরণী সরাসরি ইউটিউবে দেখানো হয়।