প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির সমঝোতার পক্ষেই অবস্থান নিল যুক্তরাষ্ট্রের সিনেট। গত বৃহস্পতিবার ভোটাভুটিতে সমঝোতার বিপক্ষে আনা রিপাবলিকানদের একটি প্রস্তাব থামিয়ে দেয় সিনেট। এর ফলে প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য ইরানের সঙ্গে সমঝোতাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ সুগম হলো। সিনেটে এ জয়কে ‘ঐতিহাসিক অগ্রগতি’ বলে উল্লেখ করে এক বিবৃতিতে ওবামা বলেন, এটা জাতীয় ও বিশ্বের নিরাপত্তা এবং কূটনীতির জন্য জয়। তবে রিপাবলিকানা বলেছেন, যুদ্ধ শেষ হয়নি।
এএফপি