সময়সূচি বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে এক দিনে বিমানের চার হাজার ফ্লাইটের সময়সূচি (শিডিউল) পেছানো হয়েছে। আর উড্ডয়ন বন্ধ করা হয়েছে ২৪৪টি ফ্লাইটের। গত রোববার এ ঘটনা ঘটে। এতে বিপাকে পড়েন থ্যাঙ্কস গিভিং ডে শেষে বাড়ি ফিরতে ইচ্ছুক লাখো যাত্রী। গতকাল সোমবার পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ১৩০টি ফ্লাইটের সময়সূচি পেছানো হয়। আর বাতিল হয় ২২টির উড্ডয়ন। এর কারণ হিসেবে কুয়াশা ও প্রবল তুষারপাতকে দায়ী করছে কর্তৃপক্ষ। সিএনএন