সমর্থকদের কাছে অস্ত্র থাকার কথা জানতেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ছবি: ফাইল ছবি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উলটে দিতে চেয়েছিলেন। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের অনুসারীরা হামলা চালায়। তিনি তাঁর সমর্থকদের ক্যাপিটলে আসার আহ্বান জানিয়েছিলেন। এ সময় সমর্থকদের কাছ অস্ত্র থাকার বিষয়টিও তাঁর জানা ছিল। হোয়াইট হাউসের একজন প্রাক্তন সহযোগী এসব কথা বলেছেন। খবর বিবিসির

২০২১ সালের ৬ই জানুয়ারি কংগ্রেসে যখন প্রেসিডেন্ট জো বাইডেনের জয়ের অনুমোদন প্রক্রিয়া চলছিল, তখন কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা কংগ্রেস ভবনে ঢুকে আগ্রাসন চালিয়েছিল প্রায় এক বছর ধরেই তার তদন্ত করছে যুক্তরাষ্ট্র কংগ্রেস। তদন্ত শুনানিতে হাজির হচ্ছে প্রাক্তন সহকারী ক্যাসিডি হাচিনসন কমিটির কাছে এসব তথ্য দেন।

হাচিনসন বলেন, পরিকল্পিত সমাবেশের আগে ট্রাম্প বলেছিলেন সশস্ত্র অংশগ্রহণকারীরা আমাকে আঘাত করার জন্য এখানে আসবে না। প্রেসিডেন্ট নিজেও ক্যাপিটলে সমর্থকদের সঙ্গে যোগ দিতে চেয়েছিলেন।

ধারাবাহিক গণশুনানির অংশ হিসেবে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন ৬জানুয়ারির কমিটি সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনের ফলাফল প্রত্যয়নে কংগ্রেসকে বাধা দেওয়ার প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট থাকার প্রমাণের চেষ্টা করছে।

হাউস অব রিপ্রেজেনটেটিভ প্যানেল ট্রাম্পকে অভ্যুত্থানের চেষ্টার জন্য অভিযুক্ত করেছে।

ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের বিজয়কে প্রত্যয়ন করা থেকে আইন প্রণেতাদের ব্যাহত করার জন্য ট্রাম্প সমর্থকেরা কীভাবে ৬ জানুয়ারি কংগ্রেসে আক্রমণ করেছিল সে বিষয়ে নির্বাচন কমিটি প্রায় বছরব্যাপী তদন্ত করেছে। তবে এখন পর্যন্ত হোয়াইট হাউসের ভেতরের কারও সাক্ষ্য পায়নি। তবে গত মঙ্গলবারের শুনানিতে হাচিনসন সেই শূন্যতা পূরণ করেছেন বলে জানিয়েছে ওই কমিটি।

আরও পড়ুন