সমাধিস্থল সংস্কারে সংহতির তহবিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মিজৌরির সেইন্ট লুইসের একটি ইহুদি সমাধিক্ষেত্রে গত সোমবার ১৭০টির বেশি কবরের সমাধিফলক ইহুদিবিদ্বেষীরা ভেঙে ফেলার পর সেগুলো মেরামতের সাহায্যে এগিয়ে যান মার্কিন মুসলিমরা। স্থানীয় মুসলিমদের উদ্যোগে এই কবরস্থান সংস্কারে অনলাইনে তহবিল সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে লক্ষ্যমাত্রা ২০ হাজার ডলারের তিন গুণ বেশি অর্থ উঠেছে। তহবিল গঠনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা বলেছেন, যুক্তরাষ্ট্রের ইহুদি সম্প্রদায়ের সঙ্গে মুসলমানদের সংহতি প্রকাশের অংশ হিসেবে এই অর্থ ক্ষতিগ্রস্ত ইহুদি সমাধিস্থান সংস্কারে ব্যয় করা হবে। তহবিল গঠনের ওয়েবপেজে লেখা হয়েছে, ‘এ ধরনের ঘৃণা, অবমাননা ও সহিংসতার স্থান যুক্তরাষ্ট্রে নেই।’  বিবিসি