সমাবর্তন বক্তব্যে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এক শিক্ষার্থীর অসাধারণ কাব্যিক ব্যঞ্জনাপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোড়ন তুলেছে। গত বুধবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশনে দেওয়া বক্তব্যে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থী ডোনোভান লিভিংস্টোন ‘লিফট-অফ’ নামের একটি কবিতার মাধ্যমে শিক্ষা সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি ও শিক্ষাব্যবস্থার বৈষম্য তুলে ধরেন। তিনি বলেন, ‘শিক্ষা বৈষম্য দূর করে। কিন্তু ঊনবিংশ শতাব্দীতে কালো মানুষেরা শিক্ষার কথা বললে তাদের পিটিয়ে মারা হতো। বর্তমানেও শিক্ষায় বৈষম্য রয়েছে।’ বক্তব্যজুড়ে লিভিংস্টোন মার্কিন ইতিহাসে বর্ণ ও জাতিগত সম্পর্ক, ভিন্নতা ও অন্তর্ভুক্তি, শিক্ষার মাধ্যমে বিশ্বকে পরিবর্তন করা, মানুষের সুপ্ত প্রতিভাসহ নানা বিষয়ের ওপর আলোকপাত করেন।