সমালোচনার মুখে ওবামা প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাইরে জঙ্গি গোষ্ঠী বা শত্রুপক্ষের হাতে জিম্মি অবস্থায় থাকা মার্কিন নাগরিকদের উদ্ধারে দীর্ঘদিনের কৌশল পরিবর্তন করে সমালোচনার মুখে পড়েছে মার্কিন প্রশাসন। নতুন কৌশল অনুযায়ী, জিম্মি থাকা নাগরিকদের পরিবার মুক্তিপণ দিয়ে প্রিয়জনকে উদ্ধার করতে চাইলে সরকার সহযোগিতা করবে। কিন্তু সমালোচকেরা বলছে, এতে করে জঙ্গিরা আরও উৎসাহিত হয়ে মার্কিন নাগরিকদের বেশি বেশি জিম্মি করবে।
জিম্মি উদ্ধারের জন্য শত্রুপক্ষের সঙ্গে কোনো আপস-আলোচনা না করার অবস্থানে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন থেকে অটল ছিল। মুক্তিপণ দিয়ে কোনো নাগরিককে উদ্ধার করা বা এ-সংক্রান্ত আলোচনা ও সমঝোতা করা যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী নিষিদ্ধ।
জিম্মি উদ্ধার নিয়ে ওবামা প্রশাসনের এই পরিবর্তিত সিদ্ধান্তে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত কংগ্রেসম্যান রিপাবলিকান নেতা ডানকান হানটার বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে জঙ্গি গোষ্ঠী আরও উৎসাহিত হবে। তারা আরও বেশি সংখ্যক আমেরিকানদের জিম্মি করে মুক্তিপণ আদায়ে প্রয়াসী হবে। জিম্মি উদ্ধারের নামে বিপুল অঙ্কের মুক্তিপণ পরিশোধ করা হবে।