সম্পর্ক ছিন্ন করলেন বর্ণমালা সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহফুজুর রহমান
মাহফুজুর রহমান

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মাহফুজুর রহমান। এক দশক আগে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালনকারীদের একজন তিনি।

মাহফুজুর রহমান এক বিবৃতিতে বলেন, প্রতিষ্ঠালগ্নে গৃহীত গঠনতন্ত্র যা বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সঙ্গে সাযুজ্য রেখে তৈরি হয়েছিল, তা থেকে ক্রমেই সরে আসায় নীতিগত কারণে ক্লাবের সঙ্গে সম্পর্ক রাখা তার পক্ষে আর সম্ভব নয়।

সর্বশেষ সাধারণ সভায় ক্লাব পরিচালনায় গঠনতন্ত্র অনুসরণের বিষয়ে মতভিন্নতা বিষয়ে সন্তোষজনক উত্তর না পাওয়ায় ক্লাবের সাধারণ সদস্য হিসেবে তাঁর অধিকার ক্ষুণ্ন হওয়ার বিষয়টি উল্লেখ করে মাহফুজুর রহমান বলেন, পরিবর্তিত গঠনতন্ত্রকে (যদিও তা পূর্ববর্তী সাধারণ সভায় গৃহীত বলে দাবিকৃত কিন্তু যা প্রতিষ্ঠাকালীন গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন) অনুসরণ করে সংগঠন পরিচালনার সঙ্গে তিনি কোনোভাবেই সহমত পোষণ করেন না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নীতিগত অবস্থান থেকে তাই মাহফুজুর রহমান নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিবৃতিতে নিউইয়র্ক থেকে প ্রকাশিত সাপ্তাহিক বর্ণমালার সম্পাদক ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য মাহফুজুর রহমান আরও বলেন, ক্লাব পরিচালনার নীতিমালার সঙ্গে তাঁর দ্বিমতের বিষয় এবং সম্পর্ক ছিন্ন করার ঘটনাটি কোনো বিদ্বেষপ্রসূত বিষয় নয় এবং তিনি নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সব সদস্যের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।