সম্মাননা সনদ পেলেন মণিকা রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মণিকা রায়
মণিকা রায়

আমেরিকার তিন সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা সনদ পেলেন শিল্পকলা একাডেমি ইউএসএ ইনকের প্রেসিডেন্ট মণিকা রায়। গত ২৫ জুন উডসাইডের গুলশান টেরেসে শিল্পকলা একাডেমি ইউএসএ ইনকের ঈদ উদ্‌যাপন অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি পাবলিক অ্যাডভোকেট, অ্যাসেম্বলিয়ান ২৪ অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ইউএস, হাউস অব রিপ্রেজেনটেটিভ ৬ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিরা মণিকা রায়কে এ সম্মাননা সনদ প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ আজিজ। অনুষ্ঠানে উপস্থাপনা করেন সংগঠনের সেক্রেটারি জয় চৌধুরী। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন আবু জাফর মাহমুদ, ব্যবসায়ী শাহনেওয়াজ, মইনুল ইসলাম, আহসান হাবিব, মোহাম্মদ আমজাদ হোসেন সেলিম, বাংলা সাংস্কৃতিক স্কুলের চেয়ারম্যান ইকবাল আহমেদ মাহাবুব, সাংবাদিক এ বি এম সালেহ, কমিউনিটি অ্যাকটিভিস্ট আশরাফ হোসেন প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শুভ রায়, রোমিও রহমান, মোহাম্মদ সাদি মিন্টু, সানি মোল্লা, আবুল কাশেম, লিটন চৌধুরী, হেলালুর রাহমান, ইত্তেহাদ মনজু, কাজল ভট, প্রসূন রায়।