সম্মানিত মেলানিয়া...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের দিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবিটি শুক্রবার ওয়াশিংটনের ফ্রিডম বল থেকে তোলা। ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের দিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবিটি শুক্রবার ওয়াশিংটনের ফ্রিডম বল থেকে তোলা। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের মতো দেশের ফার্স্ট লেডি হতে পেরে খুবই সম্মানিত বোধ করছেন মেলানিয়া ট্রাম্প। ফার্স্ট লেডির অফিশিয়াল টুইটার থেকে প্রথম টুইটে তিনি এমনটাই বলেছেন। যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী হিসেবে তিনি এখন হোয়াইট হাউসের বাসিন্দা।
ট্রাম্প অভিবাসনবিরোধী হলেও ১৮২৫ সালের পর তাঁর স্ত্রী মেলানিয়াই দেশটির বিদেশি বংশোদ্ভূত প্রথম ফার্স্ট লেডি। ১৯৭০ সালে স্লোভেনিয়ার ছোট্ট শহর সেভনিকায় জন্ম মেলানিয়ার। সেখানেই কাটে তাঁর শৈশব। পরে তিনি ইতালির মিলান ও ফ্রান্সের প্যারিসে মডেল হিসেবে ক্যারিয়ার গড়ে তোলেন।
মেলানিয়া ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পাড়ি জমান। এর দুই বছর পর তাঁর থেকে ২৪ বছরের বড় ট্রাম্পের সঙ্গে তাঁর পরিচয় হয়। ২০০১ সাল থেকে তিনি আমেরিকার স্থায়ী বাসিন্দা হন। ট্রাম্পের সঙ্গে পরিচয়টা প্রণয়ে গড়ায়। ২০০৬ সালে মেলানিয়া ও ট্রাম্প বিয়ে করেন। তিনি ট্রাম্পের তৃতীয় স্ত্রী। ২০০৬ সালে মেলানিয়া মার্কিন নাগরিকত্ব পান।